অনলাইনে চিকিৎসা দিচ্ছেন ৩৯৬৪ জন চিকিৎসক

২৭ এপ্রিল, ২০২০ ১৭:৩৬  
  করোনা পরিস্থিতিতে ঘরে থেকেও যেন দেশের মানুষ চিকিৎসা সেবা পান এজন্য ৩৯৬৪ জন চিকিৎসক অনলাইনে সেবা দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ এপ্রিল) গণভবনে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান তিনি। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে কৃষিযান্ত্রিকীকরণের সুবিধা আরো বাড়ানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী মহামারি পরবর্তী দুর্ভিক্ষ মোকাবেলায় সকলের প্রতি কৃষি ভিত্তিক উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। সম্মেলনে নাটোর থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি নাটোরকে করোনামুক্ত জেলা হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, যেসব জায়গায় ভাইরাসের সংক্রমণ ছড়ায়নি সেখানে ধীরে ধীরে লকডাউন তুলে নেয়া হবে।